মূল লেখায় যান

iMaxBD ব্যবসার জন্য সফটওয়্যার তৈরি করে এবং চালুর পর তা সচল রাখার দায়িত্ব নেয়।

iMaxBD একটি সফটওয়্যার প্রতিষ্ঠান; অফিস কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। আমরা দোকান, পাইকারি ব্যবসা, খামার, চালকল ও হাসপাতালের জন্য তাদের কাজের নিয়ম অনুযায়ী সফটওয়্যার তৈরি করি, প্রতিদিনের নিয়মিত কাজ অটোমেট করি এবং চালুর পর সাপোর্ট দিই।

আমাদের সেবা

আমাদের কাজের নীতি

  • ব্যবসার নিয়ম অনুযায়ী সফটওয়্যার

    আপনার ব্যবসা যেভাবে চলে, সফটওয়্যার সেভাবেই তৈরি করা হয়। সফটওয়্যারের জন্য ব্যবসার নিয়ম বদলাতে হয় না।

  • কাজ বুঝিয়ে দেওয়ার পর পেমেন্ট

    যেকোনো সফটওয়্যারে আগে আপনার চাওয়া সব কাজ সম্পূর্ণ করে বুঝিয়ে দেওয়া হয়, তারপর পেমেন্ট। কোনো অগ্রিম নেই।

  • লিখিত ও স্পষ্ট হিসাব

    প্রতিটি খরচ লিখিতভাবে জানানো হয়। পরে কোনো অতিরিক্ত চার্জ যোগ হয় না।

  • প্রস্তাব অনুযায়ী কাজ

    লিখিত প্রস্তাবে যা থাকে, তা সম্পূর্ণ করা হয়। কাজ চলার সময় নিয়মিত অগ্রগতি জানানো হয়।

  • তথ্যের নিরাপত্তা

    প্রতিটি ক্লায়েন্টের তথ্য আলাদা ডাটাবেসে রাখা হয়, প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয় এবং কে কোন তথ্য দেখতে পারবেন তা নির্ধারিত থাকে।

আমাদের টিম

সফটওয়্যার তৈরি, কর্মীদের প্রশিক্ষণ ও সাপোর্টের কাজ করেন আমাদের নিজস্ব কর্মীরা। আপনার ব্যবসায় প্রথম যিনি কাজ দেখতে যান, চালুর পরও তিনিই আপনার সাথে যোগাযোগ রাখেন।

ব্যবস্থাপনা পরিচালকের বার্তা

ব্যবসায় সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন এবং ভুরুঙ্গামারী থেকে কাজ শুরুর কারণ নিয়ে আমাদের ব্যবস্থাপনা পরিচালক একটি বার্তা লিখেছেন।

এমডির বার্তা পড়ুন

ফ্রি পরামর্শের জন্য যোগাযোগ করুন

ফোন করুন অথবা ফর্মটি পূরণ করুন। ২৪ ঘণ্টার মধ্যে আমরা ফোন করব এবং আপনার সুবিধামতো সময়ে এসে ব্যবসার কাজ দেখব। প্রথম দেখা ও পরামর্শের জন্য কোনো টাকা লাগে না।