মূল লেখায় যান

দাম, পেমেন্ট, ব্যবহার, তথ্যের নিরাপত্তা ও সাপোর্ট নিয়ে সাধারণ প্রশ্নের উত্তর।

এখানে উত্তর না পেলে আমাদের সরাসরি জানাতে পারেন।

সাধারণ প্রশ্ন

সফটওয়্যারের দাম কত?

দাম নির্ভর করে ব্যবসার ধরন ও কাজের পরিমাণের ওপর। ছোট ব্যবসার মাসিক খরচ ৳৩,০০০ থেকে শুরু। সেটআপের খরচ ব্যবসার কাজ দেখে লিখিতভাবে জানানো হয়।

অন্য কোম্পানির তৈরি সফটওয়্যারের সাথে আপনাদের সফটওয়্যারের পার্থক্য কী?

অনেক কোম্পানি একটি তৈরি সফটওয়্যার সব ক্লায়েন্টকে হুবহু দেয়। তাতে এমন অনেক অংশ থাকে যা ক্লায়েন্টের কাজে লাগে না, আবার যা প্রয়োজন তা থাকে না। আমরা প্রতিটি ব্যবসার কাজ দেখে সফটওয়্যার সাজাই: তাতে শুধু প্রয়োজনীয় অংশগুলো থাকে, আর যা প্রয়োজন অথচ নেই, তা তৈরি করে দেওয়া হয়। এ ছাড়া আমরা কোনো অগ্রিম নিই না।

ERP বা CRM কী, এবং কোন ব্যবসার জন্য প্রয়োজন?

ব্যবসার সব কাজ (বেচা-কেনা, মজুদ, বাকি, হিসাব, কর্মচারী, কাস্টমার) এক সফটওয়্যারে রাখার ব্যবস্থাকে ERP বা CRM বলা হয়। যে ব্যবসার হিসাব কয়েকটি খাতায় ছড়িয়ে আছে এবং মেলাতে সময় লাগে, সেই ব্যবসার জন্য এটি কাজে লাগে।

অগ্রিম টাকা দিতে হয় কি?

না। কোনো সফটওয়্যারেই অগ্রিম নেওয়া হয় না, আমাদের তৈরি রেডি সফটওয়্যারেও না। চুক্তি সইয়ের পর আমরা আপনার চাওয়া সব কাজ সম্পূর্ণ করি, সফটওয়্যার চালু করি এবং বুঝিয়ে দিই; তারপর পেমেন্ট হয়। ব্যবসার জন্য নতুন করে তৈরি সফটওয়্যারের ক্ষেত্রে আপনি ৩০ দিন ব্যবহার করে দেখেন; সব কাজ ঠিকভাবে চললে পেমেন্ট শুরু হয়।

কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?

bKash, Nagad, ব্যাংক অথবা নগদে। প্রতিটি পেমেন্টের রসিদ দেওয়া হয়।

কর্মীরা কম্পিউটার ভালো না জানলে কি ব্যবহার করতে পারবেন?

পারবেন। সফটওয়্যার বাংলায় এবং মোবাইলেও চলে। প্রত্যেক কর্মীকে শুধু তাঁর নিজের কাজের অংশটুকু পাশে বসে শেখানো হয়।

ইন্টারনেট না থাকলে কী হবে?

প্রতিদিনের তথ্য লেখার কাজ ইন্টারনেট ছাড়া চালানোর ব্যবস্থা করা যায়; সংযোগ পেলে তথ্য নিজে থেকে জমা হয়। কোন কাজে এই ব্যবস্থা প্রয়োজন, তা ব্যবসার কাজ দেখে জানানো হয়।

সফটওয়্যার চালু হতে কত দিন লাগে?

আমাদের তৈরি রেডি সফটওয়্যার সাধারণত কয়েক দিনের মধ্যে চালু করা যায়। নতুন করে তৈরি সফটওয়্যারের সময়সীমা লিখিত প্রস্তাবে উল্লেখ থাকে।

পরে পরিবর্তনের প্রয়োজন হলে কী হবে?

আমাদের জানালেই হবে। ছোট পরিবর্তন সাপোর্টের অন্তর্ভুক্ত। বড় নতুন কাজের ক্ষেত্রে সময় ও খরচ আগে লিখিতভাবে জানানো হয়।

আমার তথ্য কি নিরাপদ?

প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয় এবং আলাদা জায়গায় রাখা হয়। মাসে একবার পরীক্ষা করে দেখা হয় যে ব্যাকআপ থেকে তথ্য ফিরিয়ে আনা যায়। কে কোন তথ্য দেখতে পারবেন তা আপনি নির্ধারণ করেন, এবং প্রতিটি পরিবর্তনের রেকর্ড থাকে।

আমার তথ্য কি অন্য কেউ দেখতে পারবে?

না। প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা ডাটাবেসে থাকে। শুধু সাপোর্টের প্রয়োজনে আমাদের কর্মী তা দেখেন, এবং তারও রেকর্ড থাকে।

সেবা বন্ধ করলে আমার তথ্যের কী হবে?

আপনার সম্পূর্ণ তথ্য Excel আকারে দিয়ে দেওয়া হয়, এরপর আমাদের সিস্টেম থেকে মুছে ফেলা হয়। পাওনা আদায়ের জন্য তথ্য আটকে রাখা হয় না।

সমস্যা হলে কীভাবে জানাব?

লগইন করে টিকিট খুলুন, অথবা ০১৭৩৮১৫৩৫৪৬ নম্বরে ফোন বা WhatsApp করুন। সফটওয়্যার সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে জরুরি নম্বর ০১৭৮৫০৯৫০৭১-এ ফোন করুন।

সাপোর্ট কখন পাওয়া যায়?

শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। সফটওয়্যার সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে যেকোনো সময় জরুরি নম্বরে ফোন করা যায়।

অন্য কোনো প্রশ্ন থাকলে

প্রশ্নটি আমাদের পাঠান। আমরা ফোন করে উত্তর জানাব।