আমাদের তৈরি সফটওয়্যার, আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়।
আমাদের কিছু সফটওয়্যার নির্দিষ্ট ধরনের ব্যবসার জন্য আগে থেকেই তৈরি এবং বাস্তব ব্যবসায় ব্যবহৃত। নতুন ক্লায়েন্টকে তা হুবহু দেওয়া হয় না; তাঁর ব্যবসার কাজ ও নিয়ম দেখে পরিবর্তন করে দেওয়া হয়। বর্তমানে পোলট্রি খামারের সফটওয়্যার তৈরি আছে; চালকলের সফটওয়্যার তৈরি হচ্ছে।
সফটওয়্যার নেওয়ার সময় ব্যবসাগুলো যে সমস্যায় পড়ে
-
নতুন করে তৈরিতে সময় ও খরচ বেশি
সম্পূর্ণ নতুন সফটওয়্যার তৈরি করতে সময় লাগে এবং খরচও বেশি হয়। ছোট ও মাঝারি ব্যবসার জন্য তা অনেক সময় সম্ভব হয় না।
-
বাজারের তৈরি সফটওয়্যার বদলানো যায় না
বাজারের তৈরি সফটওয়্যার সব ক্লায়েন্টের জন্য একই থাকে। ব্যবসার নিজস্ব নিয়ম বা হিসাব তাতে না থাকলে যোগ করার সুযোগ থাকে না।
-
অপ্রয়োজনীয় অংশ ব্যবহারে বাধা হয়
যেসব মেনু ও অংশ ব্যবসার কাজে লাগে না, সেগুলোও সফটওয়্যারে থেকে যায়। এতে কর্মীদের শিখতে বেশি সময় লাগে এবং ব্যবহারে ভুল হয়।
-
বিক্রির পর সাপোর্ট পেতে দেরি হয়
অনেক ক্ষেত্রে যিনি সফটওয়্যার বিক্রি করেন, তিনি তা তৈরি করেননি। ফলে সমস্যা হলে বা পরিবর্তন প্রয়োজন হলে সমাধান পেতে দেরি হয়।
আমাদের সমাধান
-
যাচাই করা সফটওয়্যার
সফটওয়্যারটি বাস্তব ব্যবসায় ব্যবহৃত হয়েছে। তাই নতুন করে তৈরির তুলনায় কম সময়ে ও কম খরচে চালু করা যায়।
-
অপ্রয়োজনীয় অংশ বাদ
আপনার ব্যবসায় যে অংশগুলো প্রয়োজন নেই, তা সরিয়ে দেওয়া হয়। স্ক্রিনে শুধু প্রয়োজনীয় অংশ থাকে।
-
প্রয়োজনীয় নতুন অংশ তৈরি
আপনার যা প্রয়োজন অথচ সফটওয়্যারে নেই, তা আপনার জন্য তৈরি করে যোগ করা হয়।
-
আপনার নাম, একক ও নিয়ম
সফটওয়্যারে আপনার প্রতিষ্ঠানের নাম ও লোগো থাকে, আর হিসাবের একক ও নিয়ম আপনার ব্যবসা অনুযায়ী সাজানো হয়।
-
শুরুর তথ্য তুলে দেওয়া
আপনার পণ্য, দাম, কাস্টমার ও পুরনো বাকির হিসাব আমরা সফটওয়্যারে তুলে দিই।
-
বাংলায় প্রশিক্ষণ
কর্মীদের বাংলায়, হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
-
নির্মাতার কাছ থেকে সরাসরি সাপোর্ট
সফটওয়্যারটি আমরা নিজেরা তৈরি করেছি, সাপোর্টও আমরাই দিই। তাই সমস্যার সমাধান ও পরিবর্তন দ্রুত করা যায়।
অন্যদের তৈরি সফটওয়্যারের সাথে আমাদের সফটওয়্যারের পার্থক্য
অন্যদের তৈরি সফটওয়্যার
- সব ক্লায়েন্টকে একই সফটওয়্যার দেওয়া হয়
- এমন অনেক মেনু ও অংশ থাকে, যা আপনার কাজে লাগে না
- প্রয়োজনীয় কোনো সুবিধা না থাকলে তা যোগ করার সুযোগ থাকে না
- ব্যবসাকে সফটওয়্যারের নিয়ম অনুযায়ী চলতে হয়
- কর্মীদের অপ্রয়োজনীয় অংশও শিখতে হয়
- অনেক ক্ষেত্রে কাজ শুরুর আগে অগ্রিম দিতে হয়
iMaxBD-এর সফটওয়্যার
- প্রতিটি ব্যবসার কাজ দেখে আলাদাভাবে সাজানো হয়
- শুধু আপনার ব্যবসার প্রয়োজনীয় অংশগুলো থাকে
- যা প্রয়োজন অথচ নেই, তা আপনার জন্য তৈরি করে দেওয়া হয়
- সফটওয়্যার আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী চলে
- কর্মীরা শুধু নিজের কাজের অংশটুকু শেখেন
- কোনো অগ্রিম নেই; সব কাজ বুঝিয়ে দেওয়ার পর পেমেন্ট
ব্যবসার যে সুবিধা হয়
- নতুন করে তৈরির তুলনায় কম সময়ে সফটওয়্যার চালু হয়।
- খরচ কম হয়, কারণ মূল অংশ আগে থেকেই তৈরি।
- কর্মীরা শুধু প্রয়োজনীয় অংশ দেখেন, তাই শিখতে কম সময় লাগে।
- ব্যবসার নিজস্ব নিয়ম ও হিসাব সফটওয়্যারে থাকে; আলাদা খাতা রাখতে হয় না।
- পরিবর্তন বা সমস্যার ক্ষেত্রে সরাসরি নির্মাতার সাপোর্ট পাওয়া যায়।
যেভাবে শুরু হয়
প্রথমে আপনাকে সফটওয়্যারের ডেমো দেখানো হয়। এরপর আপনার ব্যবসার কাজ দেখে আমরা লিখিতভাবে জানাই: কোন অংশ থাকবে, কোনটি বাদ যাবে, আপনার জন্য নতুন কী তৈরি করতে হবে, কত সময় লাগবে এবং কত খরচ হবে। এরপর সফটওয়্যার সাজিয়ে, কর্মীদের শিখিয়ে চালু করা হয়।
কোনো অগ্রিম লাগে না। আপনার চাওয়া সব কাজ সম্পূর্ণ করে, সফটওয়্যার চালু করে বুঝিয়ে দেওয়ার পর পেমেন্ট হয়।
আপনার ধরনের ব্যবসার জন্য আমাদের তৈরি সফটওয়্যার না থাকলে আমরা তা স্পষ্টভাবে জানাই এবং নতুন করে তৈরি করে দিই।
যেসব সফটওয়্যার তৈরি আছে
-
চালু আছে
iMaxBD Poultry
পোলট্রি খামারের খাবার, ওষুধ, মৃত্যু ও বিক্রির প্রতিদিনের হিসাব এবং ব্যাচভিত্তিক লাভ-ক্ষতির সফটওয়্যার।
কাদের জন্য: ব্রয়লার, লেয়ার ও সোনালি খামার এবং খামারিদের সমিতি।
বিস্তারিত দেখুন -
শিগগিরই
iMaxBD Rice Mill
চালকল ও চাতালের ধান কেনা, উৎপাদন, মজুদ ও বিক্রির হিসাবের সফটওয়্যার।
কাদের জন্য: চাতাল, হাসকিং মিল ও অটো রাইস মিল।
বিস্তারিত দেখুন