ব্যবসার সফটওয়্যার, অটোমেশন ও আমাদের তৈরি রেডি সফটওয়্যার।
আমাদের মূল কাজ দুটি: ব্যবসার সম্পূর্ণ সফটওয়্যার তৈরি এবং প্রতিদিনের নিয়মিত কাজ অটোমেশন। যেসব ব্যবসার জন্য আমাদের তৈরি সফটওয়্যার আছে, তাদের জন্য সেটি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়।
-
ব্যবসার পুরো সফটওয়্যার
বেচা-কেনা, মজুদ, বাকি, হিসাব, কর্মচারী ও রিপোর্ট এক সফটওয়্যারে, আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী তৈরি।
বিস্তারিত দেখুন -
ব্যবসার কাজ অটোমেশন
বাকির তাগাদা, মজুদ কমার খবর, দিনশেষের হিসাব ও রিপোর্টের মতো নিয়মিত কাজ সফটওয়্যার নিজে থেকে করে।
বিস্তারিত দেখুন -
আমাদের তৈরি রেডি সফটওয়্যার
বাস্তব ব্যবসায় ব্যবহৃত আমাদের নিজস্ব সফটওয়্যার, আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়।
বিস্তারিত দেখুন
অন্যদের তৈরি সফটওয়্যারের সাথে আমাদের সফটওয়্যারের পার্থক্য
অন্যদের তৈরি সফটওয়্যার
- সব ক্লায়েন্টকে একই সফটওয়্যার দেওয়া হয়
- এমন অনেক মেনু ও অংশ থাকে, যা আপনার কাজে লাগে না
- প্রয়োজনীয় কোনো সুবিধা না থাকলে তা যোগ করার সুযোগ থাকে না
- ব্যবসাকে সফটওয়্যারের নিয়ম অনুযায়ী চলতে হয়
- কর্মীদের অপ্রয়োজনীয় অংশও শিখতে হয়
- অনেক ক্ষেত্রে কাজ শুরুর আগে অগ্রিম দিতে হয়
iMaxBD-এর সফটওয়্যার
- প্রতিটি ব্যবসার কাজ দেখে আলাদাভাবে সাজানো হয়
- শুধু আপনার ব্যবসার প্রয়োজনীয় অংশগুলো থাকে
- যা প্রয়োজন অথচ নেই, তা আপনার জন্য তৈরি করে দেওয়া হয়
- সফটওয়্যার আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী চলে
- কর্মীরা শুধু নিজের কাজের অংশটুকু শেখেন
- কোনো অগ্রিম নেই; সব কাজ বুঝিয়ে দেওয়ার পর পেমেন্ট
কোন সেবা কোন ব্যবসার জন্য উপযুক্ত
ব্যবসার পুরো সফটওয়্যার: যেসব ব্যবসার কাজ এখনো খাতা, কাগজ ও Excel-এ ছড়িয়ে আছে, তাদের জন্য। এতে সব কাজ এক জায়গায় আসে।
রেডি সফটওয়্যার: আপনার ধরনের ব্যবসার জন্য আমাদের তৈরি সফটওয়্যার থাকলে তা দিয়ে কম সময়ে ও কম খরচে শুরু করা যায়।
অটোমেশন: বর্তমান সফটওয়্যার ঠিকভাবে চললে সেটি রেখে শুধু হাতে করা কাজগুলো অটোমেট করা যায়।
কোনটি আপনার ব্যবসার জন্য উপযুক্ত, তা আমরা ব্যবসার কাজ দেখে জানাই। এই পরামর্শের জন্য কোনো টাকা লাগে না।
আমাদের সব সেবা
ব্যবসার সফটওয়্যারের পাশাপাশি আমরা একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অন্যান্য আইটি সেবাও দিই। প্রতিটি কাজের পরিধি, সময় ও খরচ আগে লিখিতভাবে জানানো হয়।
-
সফটওয়্যার ডেভেলপমেন্ট
ব্যবসার প্রয়োজন অনুযায়ী ওয়েব ও মোবাইল সফটওয়্যার তৈরি: হিসাব, মজুদ, বিক্রি, কর্মচারী বা নির্দিষ্ট কোনো কাজের জন্য। কাজের বিবরণ লিখিতভাবে ঠিক করে তৈরি করা হয়, পরীক্ষা করে চালু করা হয় এবং চালুর পর রক্ষণাবেক্ষণ করা হয়।
-
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট
প্রতিষ্ঠানের ওয়েবসাইট, পণ্যের ক্যাটালগ বা অনলাইনে অর্ডার নেওয়ার ওয়েবসাইট। মোবাইলে ঠিকভাবে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই ভাষায় থাকে এবং লেখা ও ছবি নিজেই বদলানো যায়।
-
SEO ও ডিজিটাল মার্কেটিং
গুগলে প্রতিষ্ঠানের নাম ও সেবা খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইটের প্রয়োজনীয় কাজ, Google Business Profile সাজানো এবং Facebook ও Google-এ বিজ্ঞাপন পরিচালনা। প্রতি মাসে খরচ ও ফলাফলের লিখিত রিপোর্ট দেওয়া হয়।
-
কোম্পানি ব্র্যান্ডিং
প্রতিষ্ঠানের নাম, লোগো, রং ও লেখার ধরন নির্ধারণ এবং তা ব্যবহারের নিয়ম, যাতে সাইনবোর্ড, ভিজিটিং কার্ড, প্যাড ও অনলাইন পেজে একই পরিচিতি থাকে।
-
গ্রাফিক ডিজাইন
লিফলেট, ব্রোশিওর, পোস্টার, ব্যানার, প্যাকেজিং ও সোশ্যাল মিডিয়া পোস্টের নকশা। ছাপার জন্য সঠিক মাপ ও রঙের (CMYK) প্রস্তুত ফাইল দেওয়া হয়।
-
ডোমেইন ও হোস্টিং
ডোমেইন নাম নিবন্ধন ও নবায়ন, ওয়েবসাইট ও সফটওয়্যারের হোস্টিং, প্রতিষ্ঠানের নিজস্ব ইমেইল, SSL এবং প্রতিদিনের ব্যাকআপ। ডোমেইন আপনার প্রতিষ্ঠানের নামে নিবন্ধন করা হয়।
ফ্রি পরামর্শের জন্য যোগাযোগ করুন
ফোন করুন অথবা ফর্মটি পূরণ করুন। ২৪ ঘণ্টার মধ্যে আমরা ফোন করব এবং আপনার সুবিধামতো সময়ে এসে ব্যবসার কাজ দেখব। প্রথম দেখা ও পরামর্শের জন্য কোনো টাকা লাগে না।